সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজুল ফরিদ বলেছেন, সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করে দেশের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
৮ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে
সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
এরপর উপজেলা হলরুমে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিমের সভাপতি একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিটির মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দীপাঞ্চল ব্যবসায়ী সমবায় সমিতির জাকির হোসেন, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন সহ বিভিন্ন সংগঠনের সভাপতি সম্পাদকগণ বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল হক রানা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির, সমবায় নেতা আমানুল্লাহ সহ জনপ্রতিনিধি, সমবায় সমিতির নেতৃবৃন্দ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, সমবায় সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।