রামুর ঐতিহ্যবাহি মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাকের হোছাইনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি ব্যবসায়ি ও সমাজসেবক গিয়াস উদ্দিন।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মুহাম্মদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সহ সভাপতি ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র মুহাম্মদ আবুল মঞ্জুর, প্রাক্তন ছাত্র ডা. শামীম উল আরশাদ, প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বোরহান উদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন- মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল হাকিম। এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- সিনিয়র শিক্ষক মাওলানা জাকের হোছাইন।
এতে আরও বক্তব্য রাখেন- মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবদুল গফুর, নাঈম উদ্দিন ছিদ্দিকী, জাহাঙ্গীর আলম, বজল আহমদ, খুরশিদ আলম, আতাউর রহমান, নাজিমুল হক, রহিমা বেগম, মোহসেনা বেগম ও তাহুরা নাসরিন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন- মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাকের হোছাইন একজন আদর্শ শিক্ষক হিসেবে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক চরিত্র গঠন, সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তাই এমন ত্যাগী শিক্ষকের অবসরজনিত বিদায়ে পুরো প্রতিষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বিদায় নিলেও এ প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তিনি চিরস্মরনীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান। ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী সামিহা তাসনিম ও অষ্টম শ্রেণির ছাত্রী রেখা মনি। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- দশম শ্রেণির ছাত্র আবরারুল হক নিবরাস। ইসলামী সংগীত পরিবেশন করেন- মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল আজিম, সাইফুল ইসলাম ও মুহাম্মদ শাফি।
অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালনা পরিষদ, শিক্ষক-কর্মচারি, ব্যাচ ভিত্তিক সংগঠন ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মৌলানা জাকের হোছাইনকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।