‘আবহমান থেকে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং আন্তঃধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। মূলতঃ ধর্মীয় নেতৃবৃন্দের ইতিবাচক মনোভাব ও প্রচারণার কারণেই সাম্প্রদায়িক সম্প্রীতির এ সেতুবন্ধন রচিত হয়েছে।’
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব জনাব মোঃ মহসীন মৃধা এ কথা বলেন।
১৮ নভেম্বর সকাল ১০টায় ফাউন্ডেশন মিলনায়তনে উপপরিচালক সরওয়ার আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফিল্ড অফিসার মোহাম্মদ ফজল করিম।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ১৫০জন ইমাম খতিব অংশগ্রহন করেন। তাঁরা আগামীতে ধর্মীয় সম্প্রীতির বার্তা আরো ব্যাপক হারে প্রচারের কথা ব্যক্ত করেন।