স্টাফ রিপোর্টার, পেকুয়া
পেকুয়ায় মোহাম্মদ জাবেদ করিম নামে এক ব্যক্তির বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের হিরাবুনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ জাবেদ করিম একই এলাকার কামাল হোসেনের ছেলে।
জানা যায়, আগুনে সম্পূর্ণ টিনে বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ ১ লাখ ১০ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
পেকুয়া ফায়ারসার্ভিসের ইনচার্জ শফিউল আলম জানান, বিকাল ৩ টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।