স্টাফ রিপোর্টার, নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়িতে মাদক সংশিষ্টতার দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়ন ১নং ওর্য়াডের ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিঁষ্ট্রেড নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান এ দন্ডাদেশ দেন।
সুত্র জানান, খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় গেইট এলাকায় অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। এসময় ইয়াবা সেবন ও গাজা রাখার দায়ে বিভিন্ন মেয়াদে মোট তিনজন যুবককে কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলো: রুবেল করিম(২০) তৌহিদুল ইসলাম(২০) ও হেলাল উদ্দিন(২৬)। এদের প্রথম জনকে ২০ দিনের আর পরের দু'জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক।