খালেদা আক্তার, সদস্য, জিএমসি
স্থানীয় পর্যায়ে বিচারপ্রার্থী ও ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইপসা’ র সঙ্গে যুক্ত হয়ে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। মাঠপর্যায়ে প্রতি মাসে আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, তা দ্রুত সময়ে সামাজিক প্রক্রিয়ায় নিষ্পত্তির চেষ্টা করা হয়। কক্সবাজারের প্রান্তিক এলাকাগুলোতে বিচারিক সহায়তা ও সচেতনতা পৌঁছাতে ইপসা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এই কার্যক্রমকে আরও বেগবান ও ফলপ্রসূ করতে হলে সংশ্লিষ্ট সব কমিটি ও প্যানেলকে আরও সুসংগঠিত করা প্রয়োজন। স্থানীয় সরকার প্রতিনিধি ও ইপসার এ যৌথ প্রক্রিয়াকে আরও নিবিড় ও সুদৃঢ় করা গেলে সামাজিক সংকট ও বিবাদ নিষ্পত্তিতে আমরা আরও বেশি ইতিবাচক সাফল্য অর্জন করতে পারব।