কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৫৩ তম বার্ষিক সভা আজ ২২ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে। এ সভায় আমন্ত্রিত ওলামায়েকেরামের মধ্যে রয়েছেন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ( কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) এর মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযা, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী, হাটহাজারীর আল্লামা আনোয়ার শাহ আজহারী।
এছাড়াও বরেণ্য ওলামায়েকেরাম ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনবেন। আজ বাদ মাগরিব যথারীতি প্রাক্তন শিক্ষার্থী প্রীতি সমাবেশও অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
বার্ষিক এ দ্বীনি মাহফিলের সফলতার জন্য দ্বীন অনুরাগী তাওহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দু'আ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন, মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি, লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।