পৃ২/ক২ মাস্ট//ছবি-Mijba Ul Houqe News Pic
ক্যাপশন :: ঢেমুশিয়া ইউনিয়নে সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করছেন শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর
স্টাফ রিপোর্টার, চকরিয়া
মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে প্রথমবারের মতো উৎসব মুখর আয়োজনে সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ সুচারুভাবে সম্পন্ন হয়েছে। ঢেমুশিয়ার সন্তান আমেরিকা প্রবাসি বাংলাদেশি সাংবাদিক শাহাব উদ্দিন সাগরের পৃষ্ঠপোষকতায় নিজের জন্মস্থানে পিছিয়ে পড়া কোমলমতি শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণের মাধ্যমে আলোকিত মানুষগড়ার অভিপ্রায়ে বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।
ঢেমুশিয়া ইউনিয়নের ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২১ নভেম্বর শনিবার সকালে ঢেমুশিয়া ইউনিয়নের উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বৃত্তির আয়োজন করা হয়।
সকালে বৃত্তি অনুষ্ঠিত হয়ে দুপুরে ফলাফল প্রকাশ এবং বিকেলে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির।
সাগর ফাউন্ডেশন এবং সাগর গ্রুপের কর্ণধার এবং সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক শাহাব উদ্দিন সাগর ভার্চুয়ালি বৃত্তির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানের তার উপর নির্মিত একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল মোমেন হেলালী, বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মন্নান, সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ।
হল সুপারের দায়িত্ব পালন করেন ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাছরিন। সহ হল সুপারের দায়িত্ব পালন করেন ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকক রোকেয়া বেগম। পরিচালনা কমিটির সদস্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য উছমান গণি, উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ কায়কোবাদ ও ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. বেলাল উদ্দিন।
বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির জানান, ঢেমুশিয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়ালেখায় উৎসাহ প্রদানে এ মেধা বৃত্তি চালুর উদ্যোগ নেয়া হয়। বৃত্তির সম্পূর্ণ খরচ বহন করেছে সাগর গ্রুপ এবং সাগর ফাউন্ডেশন। বৃত্তির জন্য জনপ্রতি নামমাত্র ৫০ টাকা শুভেচ্ছা ফি নেয়া হয়। এই ফিসও অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর ৬ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তৃর্তীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৯০ জন শিক্ষার্থী। তাদের সকলকেই সনদ এবং সাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ব্যাগ প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত ৩০জন শিক্ষার্থী উপহার হিসেবে পায় আর্থিক অনুদান, মেডেল, সনদ এবং স্কুল ব্যাগ। বেস্ট স্টুডেন্টকে দেয়া হয়েছে ক্রেস্ট। অংশগ্রহণকারী স্কুল গুলোকেও দেয়া হয়েছে ক্রেস্ট।
বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ বলেন, বৃত্তি পরিচালনা কমিটির সম্মানি, বৃত্তির অর্থ, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্টদের আপ্যায়নসহ সব খরচ বহন করেছে সাগর ফাউন্ডেশন। বৃত্তি পরীক্ষার পরীক্ষক এবং খাতা দেখার দায়িত্ব দেয়া হয়েছিল পাশ্ববর্তী ইউনিয়নের বিদ্যালয়গুলোর শিক্ষকদের। যার কারণে স্বচ্ছতার মাধ্যমে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে।
মোহাম্মদ আমান উল্লাহ আরো জানান, এবারের বৃত্তি পরীক্ষার কেন্দ্রে নির্ধারণ করা হয়েছিল মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে। আগামী বছর পুরো উপজেলা নিয়ে বৃত্তি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতিকেও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। বক্তারা বলেন, সাগর ফাউন্ডেশন মেধাবৃত্তিকে এলাকার মডেল বৃত্তি হিসেবে বিবেচনা করে যেতে পারে।
সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক চকরিয়া প্রেসক্লাবের আজীবন সদস্য ও আমেরিকা থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, একযুগের বেশি সময় ধরে প্রবাস জীবনে রয়েছি, বিদেশ বিভুইয়ে থাকলেও কিন্তু নাড়ির সম্পর্কটা রয়েছে জন্মস্থান ঘিরে। সেই মনোবাসনা থেকে ঢেমুশিয়ার মতো একটি গ্রামীন জনপদে মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণের মাধ্যমে আলোকিত মানুষগড়ার অভিপ্রায়ে সাগর ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু করেছে।