নাইক্ষ্যংছড়ির কম্বনিয়ার জারুলিয়াছড়িতে বাড়ির উঠানে গর্তে লুকিয়ে রাখা ১ লাখ বার্মিজ ইয়াবা জব্দ করে র্যাব-১৫ এর একদল চৌকস টীম। এ সময় ১ পাচারকারীকে আটক করে তারা। আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম(২৮)। সে পার্শ্ববর্তী মৌলভীকাটা গ্রামের মৃত আলী আহমদের ছেলে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৬) রাতে এই অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজারস্থ র্যাব-১৫ সিপিসি, ক্যাম্প এর কোম্পানি কমান্ডার মেজর এস এম মারুফ হাসান।
র্যাব জানায়, তারা গোপন সূত্র খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সোর্সের মাধ্যমে তারা নিশ্চিত হয় ধৃত আসামীর বাড়িতে বিপুল পরিমান ইয়াবা লুকিয়ে রাখা হয়। কারণ গভীর রাতেই এসব ইয়াবা মৌলভীকাটা হয়ে নাপিতেরচরের গোপন পথ দিয়ে কাউয়ারখোপের উখিয়ারঘোনা পাচার করা হবে এ চালান । পরে তারা ইয়াবা লুকিয়ে রাখা বাড়িতে হানা দেয় বিকেলে। পেয়ে যান ইয়াবার মূল ৩ জনের ১ জনকে। তাকে জিজ্ঞাসাবাদে বাড়ির মালিক সেই মালিক জাহাঙ্গীর আলম তার বাড়ির উঠানের গর্তে লুকিয়ে রাখা ইয়াবা বস্তা বের করে দেন নিজ হাতেই। পরে তাকে আটক করে। উদ্ধার হওয়া ইয়াবা সহ কাকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়।
সূত্র মতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে অভিনব কৌশলে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বিক্রয় ও সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকের মতো অভিশাপ নির্মূলে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-১৫ এর এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান বলেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়।আটক আসামীকে বান্দরবান আদালতে পাঠিয়ে দেয়া হয়।