আব্দুল মালেক, প্রতিনিধি, রিক্রুটিং এজেন্সি
বিদেশ ফেরত প্রবাসীরা যখন প্রতারণা বা নানা জটিলতার শিকার হয়ে দেশে ফেরেন, তখন সঠিক সমাধানের জন্য আইনি সহায়তার দ্বারস্থ হন। বর্তমানে ইউনিয়ন পর্যায়ের গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি) এবং বিভিন্ন আইনি সহায়তা প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীদের অভিযোগ নিষ্পত্তির যে কাজগুলো চলছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে অনেক ভুক্তভোগী ক্ষতিপূরণ পাচ্ছেন এবং আইনি বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন।
তবে এখনও বহু সাধারণ মানুষ জানেন না যে সঠিক বিচার পেতে হলে কোথায় যেতে হয় কিংবা আইনি কার্যবিধিগুলো কী। সচেতনতার অভাবের কারণে অনেকে সঠিক প্রক্রিয়ায় এগোতে পারেন না।
দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হওয়া কিংবা ভিসা সংক্রান্ত জটিলতায় দেশে ফিরে আসা প্রবাসীদের বিচার ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে সহযোগিতা করা হচ্ছে, তা পর্যাপ্ত না হলেও বর্তমান অগ্রগতি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ।