মহেশখালী উপজেলার ৩ টি ইউনিয়নের নতুন করে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার ২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা এক প্রজ্ঞাপনে এমন তথ্য মিলেছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন মতে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় মহেশখালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মহেশখালীর হোয়ানক ইউনিয়ন পরিষদে মোহাম্মদ আব্দুল করিম, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদে মিজবাহ উদ্দিন মজিদী এবং কুতুবজোম ইউনিয়ন পরিষদে আব্দুর রহিমকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮-এর উপধারা (১) অনুযায়ী পরিষদসমূহের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য এই প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়।
নিযুক্ত প্রশাসকেরা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪-এর ১৮(১) ধারা মোতাবেক কেবল ১ বছর (১২০ দিন নয়, প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী নির্ধারিত মেয়াদ) বা নতুন নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রজ্ঞাপনে পূর্বে জারিকৃত অন্য একটি বাতিলের আদেশ সংশোধন করে এই নতুন প্রশাসক নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।