দেশব্যাপী আওয়ামীলীগের সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত
আগামীকালের বিক্ষোভ মিছিল সফল করতে জেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। এ কর্মসূচি সফল করতে নেতাকর্মীসহ জেলাবাসীকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বুধবার (২৫ নভেম্বর) উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত উপজেলা মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে উখিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এ সময় আগামীকালের বিক্ষোভ মিছিল সফল করতে সাংগঠনিক প্রস্তুতি ও নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অধিবেশনে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও মজলিসে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।