স্টাফ রিপোর্টার, পেকুয়া
সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পেকুয়ায় শুরু হয়েছে মাঠ পর্যায়ে উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রম।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ইউনুস সহ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারী এবং স্থানীয় উপকারভোগীরা।
তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।