প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
শনিবার ( ১৪ নভেম্বর ) বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ১৪ টি পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে ২ বান টিন ও নগদ ৬ হাজার টাকা করে মোট ৮৪ হাজার টাকা নগদে প্রদান করা হয়।
এসময় এমপি কাজল বলেছেন, যেকোন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের সর্বোচ্চ মানবিক ও নৈতিক দায়িত্ব।
এর আগে সকাল ১০ টায় ১২নং ওয়ার্ডের জিয়া গেস্ট ইন রোড ও লাইট হাউস পাড়া এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন খনন ও জমে থাকা স্লাব অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।