জেলা ক্রীড়া অফিস, কক্সবাজারের আয়োজনে কক্সবাজার সদর উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬০ জন শিক্ষার্থীদের নিয়ে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
১৪ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা, কক্সবাজার এর সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন। তিনিঁ বলেন, প্রতিটি খেলায় হার-জিত আছে- এটা আমাদের মেনে নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসজর মোঃ বকতিয়ার রহমান। অনুষ্ঠানের সভাপতি বলেন হ্যান্ডবল খেলা অলিম্পিকের একটি অন্যতম। জেলা ক্রীড়া কর্মকর্তা তাঁর বক্তব্যে ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চা করার জন্য সকলের প্রতি পরামর্শ প্রদান করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন ও সাবেক সহ-সভাপতি আবছার উদ্দিনসহ কক্সবাজার সদর উপজেলাধীন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কক্সবাজার জেলা শাখার সভাপতি ফরিদুল আলম। অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল বালক প্রতিযোগিতায় উত্তরণ মডেল স্কুলের শিক্ষার্থীরা রানার্স আপ হয় এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অতিথিবৃন্দ রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল প্রদান করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কক্সবাজার রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী এবং ম্যাচ সমূহ পরিচালনা করেন আবুবকর ছিদ্দিক, শফিকুল ইসলাম মাহাদি, সাকিব আল হাসান এবং এতে অনেক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা পর্যায়ে জেলা টিম গঠন করে বিভাগে প্রেরণ করা হবে এবং বিভাগীয় টিম গঠন থেকে সরাসরি জাতীয় পর্যায়ে চলে যাবে বলে সর্বশেষ ঘোষনা দেন জেলা ক্রীড়া অফিসার।