মহেশখালীতে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল ৬ জুলাই (সোমবার) মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
চাল বিতরণকালে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের একজন মানুষকেও অনাহারে থাকতে দেবে না। আর সেই লক্ষ্যেই তৃণমূলের প্রতিটি অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের দোরগোড়ায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে এলাকার দুস্থ ও অসহায় পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা গেছে।