কক্সবাজারে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্ট থেকে চাঁদ দেখতে পান পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীরা। এসময় খুশিতে মেতে উঠেন তারা। অনেকেই কুশল বিনিময় করেন।
বিকেল থেকে সৈকতের বালিয়াড়িতে আসতে থাকা স্থানীয় দর্শনার্থীরা। ইফতারের পর তাকিয়ে থাকে আকাশের দিকে। তবে প্রথম দিকে সবার মন খারাপ হয়ে যায়। কারণ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। পরে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে সৈকতের আকাশ ভেসে বেড়ালে দেখা মিলে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। এতে খুশিতে মেতে উঠেন স্থানীয়রা। মোবাইলে ছবি তোলার পাশাপাশি কুশল বিনিময় করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে।
এদিকে এবারও ঈদুল ফিতরের জামাত হবে পর পর ২টি। প্রথম জামাত সকাল ৮টায়। প্রথম জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের (বর্তমানে জেলা মডেল মসজিদ) দীর্ঘ ৩৫ বছরের খতিব আল্লামা মাহমুদুল হক।
দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান কাসেমী।
কক্সবাজার পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মুসল্লী, পৌরবাসীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।