ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল কক্সবাজার আবহাওয়া অফিস। অধিকাংশ সময় আকাশ আংশিক মেঘলা বা মেঘলা থাকতে পারে। সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে শুক্রবার সন্ধ্যার পর থেকে কক্সবাজারে বাতাসের তীব্রতা বেড়েছে। আর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। পবিত্র শাওয়াল মাস চাঁদ কক্সবাজারের আকাশে দেখা গেলেও মাঝে-মাঝে ঢেকে যায় মেঘের কারনে। যার কারণে চাঁদ দেখা যায় স্বল্প সময়ের জন্য।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, ঈদের দিন (শনিবার, ২১ মার্চ) কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ দিনে অধিকাংশ সময় আকাশ আংশিক মেঘলা বা মেঘলা থাকতে পারে। সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।