প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী (৬০ বছর পূর্তি উদযাপন) উপলক্ষ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাইদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার অগ্রগতি ও বাস্তবায়ন বিষয়ে এক সভা ১৪ নভেম্বর, শনিবার বিকাল সাড়ে ৪ টায়, সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে ও হীরকজয়ন্তী সংক্রান্ত সমিতির প্রস্তুতি কমিটির সদস্য সচিব নুরুল বশর রাসেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ, হীরকজয়ন্তী সংক্রান্ত সমিতির প্রস্তুতি কমিটির আহ্বায়ক আ ন ম নাসির উদ্দিন, সদস্য মো. আবু সালেহ ও মুহাম্মদ অহিদুল ইসলাম খোকা।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাইদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার প্রস্তুতি ও বাস্তবায়ন বিষয়ে প্রস্তুতি কমিটির সদস্যদের মাঝে দায়িত্ব বণ্টন করা হয় এবং নিবন্ধিত সবাইকে আনন্দঘন পরিবেশে হীরকজয়ন্তীর কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানান হয়। উল্লেখ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে অংশগ্রহণের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৯৪ জন অ্যালামনাই নিবন্ধিত হয়েছেন।