ফেনীতে চার ব্যক্তিকে অপহরণের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আব্দুল খালেককে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। গতকাল শনিবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল খালেক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগীখালী জুম্মাপাড়ার ছিদ্দিক আহমদের ছেলে।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, ফেনীর বহুল আলোচিত চার ব্যক্তি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল খালেক টেকনাফে আত্মগোপনে রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযানে নামে। শনিবার দুপুর দুইটার দিকে হ্নীলা ইউনিয়নের পূর্ব রংগীখালী লামার পাড়া মসজিদ মার্কেটের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।