দুই দিনের সফরে শুক্রবার (০২ জানুয়ারি) নিজ জেলা কক্সবাজার আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন তাঁর প্রেস সচিব মো: ছফওয়ানুল করিম।
সফরসূচিতে দেখা যায়- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শুক্রবার বেলা ১১টায় আকাশপথে ঢাকা হতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১২টা ০৫ মিনিটে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করবেন। বিকেল ৩ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর বিকেল ৫টায় সড়কপথে কক্সবাজার হতে নিজ বাসভবন পেকুয়ার উদ্দেশ্যে রওনা হবে এবং সেখানে রাত্রিযাপন করবেন।
“পরদিন শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১০টায় সড়কপথে পেকুয়া বাসভবন হতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। রাত ৮টায় কক্সবাজার বিমান বন্দরে অবস্থান করবেন এবং রাত ৮টা ১৫ মিনিটে আকাশপথে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আর রাত ৯টা ২০ মিনিটে ঢাকা বিমান বন্দরে অবতরণ করবেন।