ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি ২ দিনের সফরে কক্সবাজার এসেছেন।
সোমবার রাতে ঢাকা থেকে আকাশ পথে কক্সবাজার আসেন তিনি। সৈকতের শহরে রাত্রিযাপণ করছেন এই ব্রিটিশ রাজ পরিবারের সদস্য।
মঙ্গলবার সকালে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার, আইওএমের কার্যক্রম, নারী ও মেয়েদের সুরক্ষা কেন্দ্র,আইওম এবং পালস্ এর সাবান কারখানা, ওমেনস মাল্টিপারপাস সেন্টার, অক্ষম নারী ও শিশুদের সহায়তা কেন্দ্র পরিদর্শন করবেন।
বিকেলে আকাশ পথে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন ডাচেস অব এডিনবার্গ সোফি।