চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী কমিটির ৭ম সভা সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর একটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমিতির সহ-সভাপতি অধ্যাপক ফজলুল কাদের চৌধুরী, প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য মিজানুর রহমান সেলিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক হোসাইনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল, তথ্য, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন জনি এবং নির্বাহী সদস্য মুহাম্মদ আবু সালেহ।
সভার শুরুতে পূর্ববর্তী সভার কার্যবিবরণী পেশ, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা ও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। পরবর্তীতে সমিতির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান এবং রজতজয়ন্তী স্মারক 'বন্ধন'-এর প্রকাশনা সংক্রান্ত আয়-ব্যয়ের হিসাব পেশ করা হলে তা পর্যালোচনা শেষে অনুমোদন লাভ করে।
এছাড়া সমিতির নতুন আজীবন সদস্য সংগ্রহের বিষয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যদের বর্তমান তৎপরতা পর্যালোচনা করা হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে এ ক্ষেত্রে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনের লক্ষ্য পূরণ ও সার্বিক অগ্রগতি সাধনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।