বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার গভীর সাগরে ট্রলারডুবির ঘটনায় চার জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন। তবে ট্রলারটিতে থাকা সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে কুতুবদিয়া উপকূল থেকে দূর গভীর সাগরে দুর্ঘটনাটি ঘটে। বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামে ফিশিং ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে মাছ ধরতে সাগরে যায়। ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে য
দুর্ঘটনার পর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করে সোমবার রাত ৯টার দিকে কুতুবদিয়ায় নিয়ে আসা হয়। ট্রলারের ভেতরে তল্লাশি চালিয়ে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন জানান, উদ্ধার হওয়া চারটি মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো নিখোঁজ থাকা এক জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।