মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ মুরুব্বি আব্দুর রহমান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি মহেশখালীর ঐতিহ্যবাহী পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবু ছৈয়দের পিতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, শতবর্ষী এই প্রবীণের নামাজে জানাজা আজ সকাল সাড়ে ১০টায় হোয়ানকের পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
তাঁর ইন্তেকালে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সুশীল সমাজ, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
এদিকে,মহেশখালীর হোয়ানকের শতবর্ষী প্রবীণ মুরুব্বি আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।