দীর্ঘদিন পর মাঠে গড়াচ্ছে রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২৬। টুর্ণামেন্ট সফলভাবে আয়োজনে গঠিত হয়েছে ১১ সদস্যের পরিচালনা কমিটি। নব গঠিত এ কমিটিতে ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি মো. রুহুল আমিন রকিকে আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক জিটু বড়ুয়াকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোহাম্মদ হোসাইন সানী, রাজু বড়ুয়া, সুকুমার বড়ুয়া, রিটু বড়ুয়া, সুপন বড়ুয়া শিপন, মো. নুরুল আলম, বিকাশ বড়ুয়া, শফিউল আলম লালু ও চম্পক বড়ুয়া।
মঙ্গলবার, ১০ মার্চ বিকালে রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের 'ক্রীড়া-সংস্কৃতির কিংবদন্তি কথা' আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন- রামু সোনালী অতীত ফুটবল ক্লাবকে ক্রীড়া ঐতিহ্যের ধারক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। জেলার ক্রীড়া-সংস্কৃতির প্রাচীন সমৃদ্ধ অঞ্চল রামু। ২০১২ সাল থেকে রামু সোনালী অতীত ফুটবল ক্লাব ক্রীড়ার ঐতিহ্য-ইতিহাস প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার চর্চা শুরু করে। এই ক্লাবটি রামুর দীর্ঘদিনের ক্রীড়া ঐতিহ্য ধরে রাখা এবং তরুণ প্রজন্মের কাছে ফুটবলকে জনপ্রিয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সাবেক ফুটবল খেলোয়াড়দের এ সভায় সভাপতিত্ব করেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু। রামুর সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের সাবেক কৃতি ফুটবল খেলোয়াড়রা এ সভায় বক্তৃতা করেন। সাংগঠনিক কার্যক্রম সমৃদ্ধ করে ক্রীড়া-সংস্কৃতির কিংবদন্তি কথা প্রজন্মকে জানাতে, ক্রীড়াঙ্গনের ইতিহাস চর্চা এবং ক্রীড়া উন্নয়নে কাজ করছে, রামু সোনালী অতীত ফুটবল ক্লাব। সভায় ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে সাবেক ফুটবল খেলোয়াড়দের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা কামনা করা হয়।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তৃতা করেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি আবছার উদ্দিন ও অনুপ বড়ুয়া, সাবেক যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, সাবেক সহ-সভাপতি কিশোর বড়ুয়া, রামু সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সহ-সভাপতি মো. নবু আলম, বিমল বড়ুয়া, ইঞ্জি: তরুন বড়ুয়া, সুশান্ত পাল বাচ্চু, সজল বড়ুয়া, সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু বড়ুয়া, কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক জ্যোতিঃর্ম্ময় বড়ুয়া মঙ্গল, কক্সবাজার সদর উপজেলা সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ওমর ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আলী রেজা তছলিম, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিথুন বড়ুয়া বুথাম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রকি, জিটু বড়ুয়া, অর্থ সম্পাদক মো. আবদুর রহিম, ক্রীড়া সম্পাদক সুপন বড়ুয়া শিপন, সাংস্কৃতিক সম্পাদক পুলক বড়ুয়া, কার্য নির্বাহী সদস্য দেবপ্রসাদ বড়ুয়া টিপু, নুরুল হক চৌধুরী, চম্পক বড়ুয়া, বিপুল বড়ুয়া আব্বু প্রমুখ।