আবৃত্তি, সঙ্গীত, কথামালা, বিতর্ক, কীর্তিমান ব্যক্তিদের সম্মাননা প্রদান, অর্ধবার্ষিক মূল্যায়ন, আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদানসহ নানা আয়োজনে সম্পন্ন হলো বাচিকশিল্পের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শব্দায়ন আবৃত্তি একাডেমি, রামু উপকেন্দ্রের বর্ষসমাপন উৎসব-২০২৬।
অনুষ্ঠানে নার্সারি-কেজি শ্রেণি থেকে দশম শ্রেণি, জ্যেষ্ঠ বিভাগের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের আবৃত্তি, সঙ্গীত, কথামালা, বিতর্ক ও নাটিকা উপস্থিত অতিথি ও দর্শকদের বিমোহিত করে।
৬ নভেম্বর, শুক্রবার রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শব্দায়ন আবৃত্তি একাডেমি রামু উপকেন্দ্রের সভাপতি মাস্টার মোহাম্মদ আলম।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- রামুর কৃতি সন্তান চট্টগ্রাম কাদেনা স্পোর্টসওয়ার লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আবদুল মাজেদ। শব্দায়ন আবৃত্তি একাডেমি, রামু উপকেন্দ্রের সাধারণ সম্পাদক নীলোৎপল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জসীম উদ্দিন বকুল ও বর্ষসমাপন উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব সোয়েব সাঈদ।
অনুষ্ঠানে শব্দায়ন আবৃত্তি একাডেমি রামুতে শুরুর পর থেকে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় অগ্রণি ভূমিকা রাখায় কীর্তিমান শিক্ষক প্রয়াত মননোহন বড়ুয়া ও তদীয় প্রয়াত সহধর্মিনী রেবা বড়ুয়া এবং সরকারিকৃত কলেজ শিক্ষকদের জন্য আয়োজিত ইনডাকশন পারফরমেন্সের জন্য ডিজি’স (ডিরেক্টর জেনালেল’স) অ্যাওয়ার্ড অর্জন করায় নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক ও শব্দায়ন আবৃত্তি একাডেমি, রামু উপকেন্দ্রের সাধারণ সম্পাদক নীলোৎপল বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়।
উদ্বোধকের বক্তব্যে কাদেনা স্পোর্টসওয়ার লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আবদুল মাজেদ বলেন- রম্যভূমি রামুর ক্রীড়া-সংস্কৃতিতে স্বতন্ত্র ঐতিহ্য রয়েছে। এটা ধরে রাখতে হবে। রামুর বাইরে থাকলেও এখানকার যে কোন সৃজনশীল কর্মকান্ডে তিনি পাশে থাকবেন। তিনি শব্দায়ন আবৃত্তি একাডেমির এ কার্যক্রমের প্রশংসা করে বলেন- এ প্রতিষ্ঠান চালু থাকলে রামুর নবপ্রজন্ম আগামীতে দেশ-বিদেশে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, প্রবীন শিক্ষক কবি এম সুলতান আহমদ মনিরী, শিশু সাহিত্যিক ও গীতিকার মাস্টার এরশাদুল হক, অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মনজুর হাসান ভুঁইয়া, সমাজসেবক গোলাম কবির, রামু কলেজের শিক্ষক মোবারক হোসেন, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর আহমদ, রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া, মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বিএনপি নেতা আতিকুল হক, চিত্রশিল্পী তানভীর সরওয়ার রানা, সংগীত শিল্পী সোনিয়া বড়ুয়া, মিনা মল্লিক, ইসকান্দর মীর্জা, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজনিন আকতার মেরি, রূপম কুমার দাশ, মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জয়শ্রী বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সহ সভাপতি খালেদ হোসেন টাপু, সংগীত শিল্পী ও সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক ও ছড়াকার কামাল হোসেন, গ্লোবাল ইংলিশ একাডেমির পরিচালক সাহেদুল ইসলাম রায়হান, এনজিও কর্মকর্তা তাসনিমুল হক শাওন।
অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- বাচিকশিল্পী জসিম উদ্দিন বকুল। সার্বিক সহযোহিতায় ছিলেন- শব্দায়নের সহকারী পরিচালক ও জ্যেষ্ঠ প্রশিক্ষক অধ্যাপক রোমেনা আক্তার, সহকারী পরিচালক ও জ্যেষ্ঠ প্রশিক্ষক মিনহাজ চৌধুরী, সানজিদুল ইসলাম মাহিন, চৈতী দাশ, আহরার খালেক প্রভাত ও সোমা বড়ুয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শব্দায়ন আবৃত্তি একাডেমি রামু উপকেন্দ্রের সহ সভাপতি সাংবাদিক সুনীল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক বড়ুয়া, নুরুল আমিন নান্নু, মিজানুর রহমান, দিবস বৈদ্য, অর্থ ও পরিকল্পনা সম্পাদক সাংবাদিক খালেদ শহীদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল আমিন মোর্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোয়েব সাঈদ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক (নৃত্যকলা) জয়শ্রী বড়ুয়া, সদস্য সংগীত বড়ুয়া, শাকিল উদ্দিন, আসমাতুল এলা, চিকু বড়ুয়া ও পিপলু বড়ুয়া কমল।
শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা বাচিকশিল্পী জসীম উদ্দিন বকুল বলেন, ভাষা শেখার প্রথম পদক্ষেপ শিশু যখন ভাষা শিখছে তখনই তাকে প্রমিত বাংলায় কথা বলতে শেখানো প্রয়োজন। আপনার সন্তানকে শুদ্ধ বাংলা শেখান। বাংলা ভাষাকে যথার্থ মূল্যায়নের সাথেই বাঁচিয়ে রাখুন। বাংলা আমাদের ভাষা। তাই ভাষাকে সুন্দর সুরক্ষিত রেখে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও আমাদের। সুদীর্ঘ ৪২ বছর ধরে শব্দায়ন আবৃত্তি একাডেমি প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, আবৃত্তি নির্মাণ, উপস্থাপনা, বক্তৃতা ও বাংলা শুদ্ধ বলা ও লেখা বিষয়ে নিয়মিত কক্সবাজার ও রামুতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
শব্দায়ন আবৃত্তি একাডেমি, রামু উপকেন্দ্রের সাধারণ সম্পাদক নীলোৎপল বড়ুয়া জানান- “শিক্ষার্থীরা শুদ্ধ বাংলায় মুগ্ধতা ছড়াক, আত্মবিশ্বাসের সাথে উচ্চারণ করুক সত্য, নান্দনিকতার সাথে প্রকাশ করুক নিজেকে আর বিকশিত হোক সৃজনশীল মননে। তার সাথে আমাদের শিক্ষার্থীরা কবিতা ও অন্যান্য সাহিত্যের আনন্দরস গ্রহণ করতে করতে বড় হয়ে উঠুক। এ লক্ষ্যেই আমরা, শব্দায়ন আবৃত্তি একাডেমি, রামু উপকেন্দ্র, নিয়মিত কাজ করছে। ২০২৬ আমরা সফলভাবে শেষ করেছি। নতুন উদ্যমে শুরু করব ২০২৭। বছরব্যপী চলবে আমাদের প্রশিক্ষণ ক্লাস, নানা কর্মসূচি ও প্রতিযোগিতা। প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শ্রেণিবিভাগে একবছর (২০২৬) ধরে চলা প্রমিত বাংলা উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, বক্তৃতাসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম শেষে আমরা সফলভাবে আয়োজন করলাম শব্দায়ন আবৃত্তি একাডেমি, রামু উপকেন্দ্রের বর্ষসমাপন উৎসব। অনুষ্ঠানে আমাদের কচিকাঁচা শিক্ষার্থীরা বিশাল মঞ্চে উঠে বিপুল দর্শকের সামনে নিজেরা আবৃত্তি করেছে, গান গেয়েছে, অভিনয় সংলাপ বলেছে। বিভিন্ন পর্বে সাজানো অনুষ্ঠানের উপস্থাপনাও তারা করেছে। এই বর্ষসমাপন উৎসবে ইতিপূর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায বিজয়ী শতাধিক শিক্ষার্থীদের মূল্যবান বই ও সনদপত্র বিতরণ করা হয়েছে। কৃতজ্ঞতা ও সম্মান জানিয়েছি সবার প্রিয় প্রয়াত মনোমোহন স্যারের প্রতি, যাঁর দুয়ার সবসময় অবারিত ছিল শব্দায়নের জন্য এবং আমাদের পরম শুভাকাঙ্খী কাদেনা স্পোর্টসওয়্যার এর কান্ট্রি ডিরেক্টর আবদুল মাজেদ এর প্রতি। যনি এলাকার তরুণদের কর্মসংস্থান ও শিল্প-সাহিত্য-সংস্কৃতি লালনে উদার সহযোগিতা করেন। এই উৎসবে সারাক্ষণ সাথে থেকে আমাদেরকে প্রাণিত করেছেন সম্মানিত অভিভাবকবৃন্দ। জ্যেষ্ঠ বিভাগের অভিভাবকদের সম্মিলিত পরিবেশনা ছিল আমাদের জন্য সত্যি প্রেরণাদায়ক।”
শব্দায়ন আবৃত্তি একাডেমি রামু উপকেন্দ্রের সভাপতি মাস্টার মোহাম্মদ আলম বলেন, মাত্র ১০ মাস রামুতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এত কম সময়ে শিশুরা চমৎকার ভঙ্গিতে আবৃত্তি করেছে, বক্তব্য উপস্থাপন করেছে, যা মিলনায়তন ভর্তি দর্শকদের মুগ্ধ করেছে। এভাবেই আমাদের প্রজন্ম শিশুরা কথা বলা শিখবে। তাদের উচ্চারণ, তাদের কথা বলা মানুষ মুগ্ধ হয়ে শুনবে এবং সমাজে তারা ভালো ও জ্ঞানী মানুষ হয়ে বড় হবে। শিশুরা যে চর্চা নিয়ে বেড়ে উঠবে, সে বড় হয়ে তাই হবে। শিল্প-সাহিত্য, সংস্কৃতি চর্চায় বেড়ে উঠুক আমাদের সন্তানরা। শুদ্ধতার চর্চায় মানবিক মানুষ হবে, আমরা সেই লক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের শুদ্ধ সংস্কৃতি, আমার আপনার মন পাহারা দেয় এবং সম্প্রীতির সেতুবন্ধন রচনা করে।
শব্দায়ন আবৃত্তি একাডেমি রামু উপকেন্দ্রের সাংগঠনিক সম্পাদক রেজাউল আমিন মোরশেদ বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে রামুতে শুরু হয়েছে শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রশিক্ষণ পরিচালনায় প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, আবৃত্তি নির্মাণ, উপস্থাপনা ও বক্তৃতা সহ- বাংলা ভাষা শুদ্ধ বলা এবং শুদ্ধ লেখার ওপর পাঠ্যবিষয় ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম। নবরূপে পথচলার এক বছলে শব্দায়নের শিক্ষার্থীরা অনেক এগিয়ে গেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকদের প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। রামু উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রতি শুক্রবার বিকালে নিয়মিত পরিচালিত হয় শিশুকিশোরদের উচ্চারণ, উপস্থাপনা, আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও বক্তৃতা শেখানোর ক্লাস।