কক্সবাজারের বরেণ্য কবি এবং সাহিত্য সম্পাদনা মূল্যায়ন সম্পাদক কবি অমিত চৌধুরী গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে কক্সবাজার ফেরার পথে নিখোঁজ হয়েছেন।
ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আজিজনগর এলাকায় তিনি বাস থেকে নেমে পড়েন। এরপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কবির কণ্যা ঐশিকা তিথি।
তিথি জানান, কবি অমিত চৌধুরী গতকাল চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট হতে সকাল ১১ টায় হানিফ বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ইতিমধ্যে চকরিয়া থানায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
ঐশিকা তিথি বলেন, গত বৃহস্পতিবার আমার বড় ভাই চট্টগ্রাম থেকে বাবাকে হানিফ বাসে তুলে দেন। তাঁর খোঁজ না পাওয়ার পর বাসের চালকের সাথে যোগাযোগ করলে জানা যায় আজিজনগর এলাকায় উনি গাড়ি থেকে জোর করে নেমে পড়েন। উনার সাথে কোন মোবাইল ফোন নেই। এই বিষয় নিয়ে আমরা খুব চিন্তিত ও আতংকিত। সকলের সহযোগিতা কামনা করছি।
কবি অমিত চৌধুরী দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।