কুতুবদিয়ায় দিনের বেলায় ছাত্র দল নেতার বাইক জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার ( ২০ সেপ্টেম্বর) লেমশীখালী ইউনিয়ন ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলামের নিজ বাড়ির সামনেই এই ঘটনা ঘটায়।
ছাত্র দল নেতা শাহেদুল ইসলাম বলেন, রবিবার সকাল ১০টার দিকে তার বাড়ির সামনে নিজের বাইকটি ষ্ট্যান্ড করা ছিল। এসময় তিনি ঘুমে ছিলেন। হঠাৎ বাইকে কে বা কারা আগুন লাগিয়ে সটকে পরে। আগুন দেখে পথচারীরা শোরগোল করলে তিনিসহ স্থানীয়রা দৌড়ে এসে নিভানোর চেষ্টা করেন। দাহ্য পদার্থ দিয়ে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা বাইক জ্বালিয়ে দিয়েছে বলে তার ধারণা। আইনী প্রক্রিয়া নিচ্ছেন বলেও জানান তিনি।
উপজেলা ছাত্র দলের সাবেক সদস্যসচিব আব্দুল্লাহ আল মান্নান বলেন, ছাত্র দল নেতার বাইক জ্বালিয়ে দেয়ার বিষয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে। সেই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, ছাত্র দল নেতার বাইক জ্বালিয়ে দেয়ার বিষয়ে এখনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।