বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে ঢাকা বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দেশব্যাপী একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী শিশুরা যাতে মানবিক মানুষ হয়ে উঠতে পারে এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায় সেই লক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়েল মিয়া, সাংবাদিক মাহবুবুর রহমান
বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।