কক্সবাজারের নতুন যুগ্ম জেলা ও দায়রা জজ পদে হোসনে আরা বেগমকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপ সচিব (প্রশাসন-১) মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিচারক হোসনে আরা বেগম সহ ৩৪ জন একই পদমর্যাদার বিচারককে দেশের বিভিন্ন বিচারালয়, বিভাগ ও সংস্থায় পদায়ন করা হয়।
কক্সবাজারের নতুন যুগ্ম জেলা ও দায়রা জজ পদে নিয়োগ পাওয়া হোসনে আরা বেগম বর্তমানে বান্দরবানের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে কর্মরত রয়েছেন। এর আগে তিনি বান্দরবানে জেলা লিগ্যাল এইড অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিজিএস (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস) ৭ম ব্যাচের সদস্য। হোসনে আরা বেগমের স্বামী দাউদ হাসান বান্দরবানের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে কর্মরত রয়েছেন। তিনি বিজিএস ৬ষ্ঠ ব্যাচের সদস্য।
বদলীকৃত বিচারকগণকে আগামী ৭ জুলাই এর মধ্যে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত বিচারকের কাছে দায়িত্ব হস্তান্তর করে নতুন পদায়ন করা কর্মস্থলে যোগদান করতে প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ এর পদটি ২০২৫ সালের নভেম্বর থেকে দীর্ঘ ৮ মাস ধরে শুন্য ছিলো। ফলে এই আদালতে নিয়মিত বিচারকার্যে অনেকটা অচল অবস্থা সৃষ্টি হয়।