জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠিকে আটকের পর আবারও আলোচনায় তার স্ত্রী জুলি এলবিআর রাঠি। সোশ্যাল মিডিয়ায় এ দম্পতিকে নিয়ে রয়েছে একাধিক গুঞ্জন। যা নিয়ে উত্তেজনার গরম হাওয়া বাড়ছে নেটদুনিয়ায়।
গুঞ্জন রয়েছে, ধ্রুব রাঠির প্রকৃত নাম আসলে বদরুদ্দিন রশিদ লাহোরি এবং তার স্ত্রী জুলির আসল নাম জুলেখা। এই জুলেখা পাকিস্তানি নাগরিক। শুধু তাই নয়, এ দম্পতির ভারত ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ রয়েছে। যিনি বর্তমানে পাকিস্তানি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ছত্রছায়ায় করাচিতে বসবাস করছেন। সত্যি কি তাই?
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক্স টাইমস-এর প্রতিবেদন থেকে জানা যায়, গুঞ্জনগুলো মোটেও সত্যি নয়। ধ্রুব রাঠির স্ত্রী জুলি এলবিআর রাঠি আসলে একজন জার্মান নাগরিক। তিনি পেশায় একজন চিকিৎসক।
কাজের অবসরে জুলি তার স্বামীর ট্রাভেল ও লাইফস্টাইল ভ্লগগুলোতে অংশ নেন। ক্যামেরাপারসন হিসেবেও কাজ করেন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন পরিচিত মুখও হয়ে উঠেছেন তিনি।
ভারতীয় ধ্রুবের সাথে জার্মানি জুলির প্রথম পরিচয় হয় জার্মানে। উচ্চশিক্ষার জন্য ধ্রুব যখন জার্মানির কার্লসরুহে ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়তে যান তখন জার্মানির এক ট্রামে ঘটা অপ্রত্যাশিত এক সাক্ষাতের মধ্য দিয়ে তাদের পরিচয় হয়।
জানা যায়, জার্মানিতে থাকা রাঠির শুরুর দিকের ওই ঘটনায় তিনি সেদিন ইন্টার্নশিপের কাজে যাচ্ছিলেন আর জুলি যাচ্ছিলেন স্কুলে। ওই ঘটনার পর তাদের সঙ্গে বেশ কয়েকবার দেখা হয় যা প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্কে গড়ায়। ২০১৯ সালের ভ্যালেন্টাইনস ডে-তে রাঠি প্রকাশ্যে জুলির সাথে তার সম্পর্কের কথা জানান।
দীর্ঘ ৭ বছরের প্রেমের পরে ২০২১ সালের নভেম্বরে অস্ট্রিয়ার ভিয়েনায় বেলভেডেরে প্যালেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধ্রুব-জুলি। পরে সনাতন ভারতীয় রীতিতে তারা আবার বিয়ে করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে এ দম্পতির সংসারে আলো করে আসে প্রথম পুত্রসন্তান।