কক্সবাজার বিচার বিভাগের বিভিন্ন আদালতে ৬৫ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি/পিপি) ফারুক হোসাইন কর্তৃক কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, একই আদালতের জিপি অ্যাডভোকেট শামশুল হুদা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট রেজাউল করিম এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা।
এছাড়া, অতিরিক্ত পিপি পদে নিয়োগ পেয়েছেন, অ্যাডভোকেট একেএম আতাউল হক, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, অ্যাডভোকেট আবদুল মজিদ, অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট মঈনুল আমিন, অ্যাডভোকেট হালিমুর রশিদ, অ্যাডভোকেট আমান উল্লাহ আনসারী, অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল, অ্যাডভোকেট মনির উদ্দিন, অ্যাডভোকেট জাবেদুল আনোয়ার, অ্যাডভোকেট নাজেম উদ্দিন, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট নুরু রশিদ, অ্যাডভোকেট মহি উদ্দিন, অ্যাডভোকেট শেফাউল করিম রানা, অ্যাডভোকেট সম্যক দৃষ্টি বড়ুয়া এসডি বাবু ও অ্যাডভোকেট আয়াত উল্লাহ হোমেনী।
সহকারী পিপি পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট ইফতেখার মাহমুদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট শাহা আলম, অ্যাডভোকেট মোহাম্মদ মনজুর আলম, অ্যাডভোকেট মুজিবুল হক, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট হুমায়ুন কবির চৌধুরী, অ্যাডভোকেট রবিউল আরাফাত, অ্যাডভোকেট আরিফুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী ভুলু, অ্যাডভোকেট আনিসুল কবির, অ্যাডভোকেট হুমায়ুন কবির দুলাল, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট এস.এম রিদোয়ান সিদ্দিকী, অ্যাডভোকেট মো: সাজিদ আবেদীন, অ্যাডভোকেট মোহাম্মদ শাহীন, অ্যাডভোকেট মোহাম্মদ ফয়সাল, অ্যাডভোকেট এস.এম ইমরুল শরীফ, অ্যাডভোকেট শাহনেওয়াজ উদ্দিন রানা, অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট নছর উল্লাহ, অ্যাডভোকেট গোলাম সরওয়ার ও অ্যাডভোকেট শাহরিয়ার ফয়সাল।
এজিপি পদে যাঁরা নিয়োগ পেয়েছেন, অ্যাডভোকেট আজিজুল করিম জয়, অ্যাডভোকেট মোহাম্মদ জুবাইর, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা কুতুবী, অ্যাডভোকেট মোঃ শামীমুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রাশেদ, অ্যাডভোকেট মোঃ নুরুল হুদা ইমন, অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন, অ্যাডভোকেট মোকাম্মেল হক, অ্যাডভোকেট খালেদ আনোয়ার, অ্যাডভোকেট জোবায়ের খালেদ, অ্যাডভোকেট ওমর খৈয়াম মো: শেখ সাদী, অ্যাডভোকেট এনামুল করিম, অ্যাডভোকেট মো: কুতুব উদ্দিন, অ্যাডভোকেট সানিয়া তাসনিম এ্যানি, অ্যাডভোকেট রাবেয়া সুলতানা এবং অ্যাডভোকেট সামসুজ্জোহা নাসিম।
একই আদেশে কক্সবাজার বিচার বিভাগের সকল আদালতের পূর্বে নিয়োগকৃত সকল সরকারি আইনজীবীর নিয়োগ আদেশ বাতিল করে তাঁদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।