টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের ঘটনায় রঙ্গিখালী সেনা ক্যাম্পের সদস্য তিতাস শেখ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার -৪ আসনের এমপি শাহজাহান চৌধুরী। শুক্রবার জুমার নামাজের পর হ্নীলা ইউনিয়নে রঙ্গিখালী সেনা ক্যাম্পে গিয়ে তাঁর মৃত্যুর বিষয়ে খোঁজখবর নেন এবং দুঃখ প্রকাশ করেন। আল্লাহ যেন তাহাকে শহীদি মর্যাদা দান করেন সে কামনা করেন।
পরে এমপি শাহজাহান চৌধুরী গণমাধ্যমকে বলেন, যারা অপহরণ কারি, মানব পাচার কারি, অস্ত্রবাজ তাদের কোন ছাড় নেই। তাদের যে কোন ভাবে আইনের আওতায় আনা হবে। যারা আমার দেশের গর্বিত সৈনিককে হত্যা করে নেক্কারজনক কাজ ঘটিয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এমপি। পাশাপাশি টেকনাফের সকল শ্রেণী পেশার মানুষকে বাংলাদেশ সেনা বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের প্রয়োজনে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।