মিয়ানমারে পাচারকালে পৃথক অভিযানে কৃষকের ভূর্তুকির সার, দালান নির্মানের সিমেন্ট ও বিপুল অবৈধ কাঠ জব্দ করেছে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।
শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে বিকেলে পর্যন্ত পৃথক সময়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে এ সব জব্দ করে তারা।
বিজিবি বলেন, তারা হাটুভাঙ্গা টিলা, তুলাতলী, থিমছড়ি ও বাঁকখালী নদী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ সব পণ্য জব্দ করে।
তবে এসব অভিযানে কালিক ও পাচারকারী পালিয়ে যায়। তবে জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য সাত লক্ষ বাহাত্তর হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালগুলো হলো- বিভিন্ন প্রকার সার ৬৫০ কেজি যেমন ইউরিয়া-১০০ কেজি, টিএসপি-৩৫০ কেজি, ডেব-১৫০ কেজি এবং পটাস-৫০ কেজি), সিমেন্ট- ৮১ বস্তা (ডায়মন্ড সিমেন্ট) ও অবৈধ কাঠ- ১৯৮.২৫ ঘনফুট লালি গোল কাঠ-১৭৭.৭৭ ঘনফুট এবং আকাশমনি কাঠ-২০.৪৮ ঘনফুট।
এ বিষয়ে ১১ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। একইসঙ্গে সার, জ্বালানি তেল, ভোজ্য তেল ও সিমেন্টসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরো বলেন, পাশাপাশি, দেশের মূল্যবান বনজ সম্পদ অবৈধভাবে আহরণ ও পাচার প্রতিরোধে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।