ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতের সময় ইরানের নবনিযুক্ত নেতা মুজতবা খামেনি আহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পুত্র এবং একজন সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান বলেছেন, মুজতবা খামেনি আহত হয়েছেন বলে খবর শোনার পর তিনি তাদের সাথে যোগাযোগ করেছেন।
আমি খবর পেয়েছি যে মুজতবা খামেনি আহত হয়েছেন। আমি কিছু বন্ধুকে জিজ্ঞাসা করেছি যাদের সাথে যোগাযোগ ছিল। তারা আমাকে বলেছেন যে, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি নিরাপদ এবং সুস্থ আছেন।’ তিনি বলেন।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল তেহরানের নতুন নেতাকে হত্যার হুমকি দিয়েছিল।
পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, মুজতবা খামেনি ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে আহত হতে পারেন।
ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার কয়েকদিন পরও জনসমক্ষে না আসায় এবং কোনো ভিডিও বার্তা শেয়ার না করায় তাকে নিয়ে আহত হওয়ার গুজব ওঠে।