পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আন্তর্জাতিক আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানায় বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতের ইতিহাসে এই প্রথম কোনো দেশের বিরুদ্ধে এমন রায় এলো।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিচালিত ক্র্যাকডাউনে মিয়ানমার সেনাবাহিনী তথা রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে রায় দেয় আইসিজে। তার প্রতিক্রিয়ায় কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের জন্য এটি ইতিবাচক হবে বলে মনে করি। এই রায়ে সন্তুষ্ট ঢাকা। এই রায়ের কারণে মিয়ানমারের ওপর চাপ বাড়বে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া তরান্বিত হবে।