কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া সহকারী প্রধান শিক্ষক সোহেল ইকবাল শিক্ষক-শিক্ষার্থীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহেল ইকবালের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম দাশ এর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন এবং বর্তমান জেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। সোহেল ইকবালের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি একজন গুণী শিক্ষক ছাড়াও তিনি ছড়াকার এবং প্রজ্ঞাবান লেখক হিসাবেও বিশেষ সুনাম অর্জন করেছেন।
বিদায় বেলায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা গুণী এই শিক্ষকের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।