রামুতে মরহুম আহমেদুল হক চৌধুরী স্মৃতি খোন্দকারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ২১ নভেম্বর (শনিবার) বিকেল ৪টায় উপজেলার অফিসেরচর খোন্দকারপাড়া মাঠে আয়োজিত উদ্বোধনী ম্যাচে উমখালী ফুটবল দলকে টাইব্রেকারে পরাজিত করে শুভসূচনা করেছে কফিল ব্যাটারী হাউজ ফুটবল দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রামু উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা নুরুল আবছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন রনি, ফতেখাঁরকুল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনোয়ার আলম, বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাইমিন আহমেদ মানাম চৌধুরী, অফিসেরচর সিকদারপাড়ার বিশিষ্ট ক্রীড়াবিদ আরিফুল ইসলাম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছালামত উল্লাহ, রামু কলেজ ছাত্রদল সভাপতি মোহাম্মদ কায়েস, কফিল ব্যাটারী হাউজের স্বত্বাধিকারী কফিল উদ্দিন এবং মিনিস্টার শোরুমের স্বত্বাধিকারী আয়াছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আমির হামজা।
টুর্নামেন্ট আয়োজনে সার্বিক দায়িত্বে রয়েছেন- সায়েম মোহাম্মদ রুবেল, এমদাদুল হক, ফুটবলার মোশাররফ, শহিদুল্লাহ, মাইমুন, রায়হান, জসীমউদ্দিন, আতাউল করিম, তারেক, সাইদুল ইসলাম ও সাজ্জাদ।
আয়োজকরা জানান, মরহুম আহমেদুল হক চৌধুরীর স্মৃতিকে স্মরণীয় করে রাখা এবং স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।