সাগরতীরের লাবনী, সুগন্ধা ও কলাতলীর নোনাজল আর বালুচরে যেন তিল ধারণের ঠাঁই নেই। কক্সবাজার সমুদ্রসৈকতের প্রায় তিন কিলোমিটারজুড়ে শুধু মানুষ আর মানুষ। সাগরের নোনাজলে আনন্দ আর হৈ-হুল্লোড়, যা পর্যটকদের উচ্ছ্বাস আর প্রকৃতির অপরূপ মেলবন্ধনের এক অনন্য প্রতিচ্ছবি।