মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় তানজিমা হাকিম আয়াত (৭) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৮ই নভেম্বর (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় টমটমের ধাক্কায় সে প্রাণ হারায়। নিহত তানজিমা হাকিম আয়াত আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী এবং নোনাছড়ি এলাকার আইয়ুব আলীর কন্যা।
জানা যায়, শিশু তানজিমা সড়ক পারাপারের চেষ্টা করলে দ্রুতগতিতে আসা একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে সে প্রাণ হারায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা টমটম গাড়িটি জব্দ করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু আহমদ বলেন, চালক গুরুতর আহত হয়েছেন। আমরা প্রশাসনকে অবহিত করেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।