কক্সবাজারের কুতুবদিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মো: শাহরিয়ার নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার লেমশীখালী জাহালিয়াপাড়ায় এই ঘটনাটি ঘটে। শাহরিয়ার ওই গ্রামের মাহাবু রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়- শাহরিয়ার শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক লাইন থেকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো: শাহরিয়ারকে (১৫) মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুল হক বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবক মারা যাবার বিষয়টি খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা প্রাথমিক তথ্য নেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।