জহির খন্দকার
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় এক দিনে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ছয়টা ও দুপুর আড়াইটার দিকে এসব ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের মুঠোফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় মুখোশধারী ডাকাত দল।
তবে পাহাড়ে তাদের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
(বিস্তারিত আসছে...)