কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের সাড়ে ৩৯ ঘন্টা পর মহেশখালীর সোনাদিয়া দ্বীপের চর থেকে পর্যটক ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার হয়েছে।
শুক্রবার সকালে ভেসে আসলে পর্যটকের মৃতদেহটি স্থানীয় গ্রাম পুলিশ উদ্ধার করে বলে জানান, সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের নিয়োজিত কর্মী মাহবুব আলম।
এর আগে বুধবার দুপুর আড়াই টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের জল তরঙ্গ সংলগ্ন সাগরে গোসলে নেমে নিহত হন পর্যটক ইয়াছিন খান (২৫)। নিখোঁজ হনন, মোহাম্মদ ইব্রাহিম খান (২৭)। দুই জনই আই জেট কেপি কোম্পানি কর্মরত ছিলেন বলে জানা গেছে।
সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের নিয়োজিত কর্মী মাহবুব আলম জানান, ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ জনের একটি গ্রুপ কক্সবাজারে আসে এবং তারা হোটেল বিস্তা বে-তে অবস্থান করে ছিলেন। বুধবার জল তরঙ্গের সামনে দুইজন পর্যটক পানিতে ভেসে যাওয়ার ঘটনা ঘটে। এসময় ইয়াছিন খানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিখোঁজহন অপরএক জন।
লাইফ গার্ডের তথ্য মতে গত এক বছরে সমুদ্র সৈকতে গোসলে নেমে ২৭ পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে ১ জন।