ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী ঘোষিত “প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস” কর্মসূচির অংশ হিসেবে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় গৃহীত এ কর্মসূচির আওতায় শনিবার ( ০৩ অক্টোবর ) সকাল ৯ টায় পৌরসভার থানা রোডসহ আর-ও কয়েকটি এলাকায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ড্রেইন পরিষ্কার চলমান কার্যক্রম দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন, কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
এসময় তিনি কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শহরের সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেন।
এসময় এমপি কাজল বলেন, 'ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে ; চলমান বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা'। তিনি আরও বলেন, 'একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পর্যটন নগরী গড়ে তোলাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ড্রেনে বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য শহরবাসীর প্রতি আহবান জানান তিনি।
পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন, জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। শহরবাসীকে আরও সচেতন হতে হবে জানিয়ে তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা ও পরিচ্ছন্নতা। এডিস মশা যেন বংশবিস্তার করতে না পারে সেজন্য বাড়ি ও আশপাশ পরিস্কার রাখতে হবে।
উল্লেখ্য, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ মোকাবিলায় কক্সবাজার পৌরসভা ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে এবং নাগরিকদের সম্পৃক্ত করে টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক রফিকুল হুদা চৌধুরী, পৌরসভার পরিচ্ছন্ন কর্মকর্তা কবির হোসেন, শহর যুবদলের আহবায়ক আজিজুল হক সোহেল, পৌর বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, হারুন-উর রসিদ, জেলা ছাত্রদলের সাবেক সিঃ যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক হুমায়ুন কবির হিমু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সহ-সভাপতি ফারুক আজম, শহর ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইনজামামুল হক, শহর মহিলা দলের আহবায়ক জোবেদা খানম, সদস্য সচিব খুরশীদা আলম মুন্নি, ঝিলংজা ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি শফিক লালু, শহর যুবদলের সদস্য ফারুক আহমেদ ঝিলংজা ইউপির সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, ঝিলংজা ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি শফিক লালু প্রমূখ।