নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অর্থায়নে রামু উপজেলার উখিয়ারঘোনায় খাল খননের উদ্ভোধন করলেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
রবিবার ( ১৬ মার্চ ) বেলা ১২ টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-প্রধান প্রকৌশলী মোঃ সরোয়ার মাওলা, কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক, চট্টগ্রাম কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন ভূইয়া, কক্সবাজার কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম।
প্রধান অতিথি তারা বক্তব্য বলেন, ভোট দিয়েছি, এখনো আঙ্গুলের দাগ যায়নি। এ অবস্থায় নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যমেলী কার্ড দিয়ে সরকারের যাত্রা শুরু।
১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে প্রাণসঞ্চার করতে এক বিশাল খাল খনন কর্মসূচি শুরু করেন, যা গবেষকদের কাছে ‘জিয়া মডেল’ হিসেবে পরিচিত। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা করা এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জন করা। তিনি বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টিতে রামুর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। এর থেকে মুক্তি পেতে খাল পুনরুদ্ধার ও পুনঃখননে কোনো বিকল্প নেই।
আরো উপস্থিত ছিলেন, রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) স্বরুপ মুহুরী, রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলমসহ প্রমুখ।