শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে শুক্রবার ( ১২ জুন ) ১১ টা রামু ও সদর উপজেলায় দিব্যাপী শুরু হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’।
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালায়ের এডুকেশন এক্সিলেন্ট সাপোর্ট স্কিম।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল৷ তিনি মেলার প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
স্টল পরিদর্শনকালে তিনি বলেন, ’বর্তমান সরকার শিক্ষা বিস্তারে ব্যাপক উন্নয়ন কাজ হাতে নিয়েছে। আমাদের প্রযুক্তি নির্ভর ও উন্নয়নমনষ্ক হতে হবে। আগামী বাংলাদেশ গড়ার সংগ্রামে এই শিক্ষার্থীরাই একদিন নেতৃত্ব দিবে। তরুণ প্রজন্ম যত বেশি শিক্ষিত হবে দেশ ততই এগিয়ে যাবে। শিক্ষার প্রতি আমাদের সকলকে গুরুত্ব দিতে হবে।’
তিনি তাঁর বক্তব্যে বলেছেন, 'মেধার বিকাশ ঘটিয়ে একটি উন্নত জাতি গঠনের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। জাতীয় বাজেটেও শিক্ষাকে গুরুত্ব দিওয়া হয়েছে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, শুধু চাকরি খোঁজার মানসিকতা থাকলে হবে না; স্থানীয় সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে! কিভাবে স্টার্টআপ শুরু করা যায়, সে বিষয়ে তরুণদের উৎসাহিত করেন এমপি কাজল।
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি উপজেলা-থানা, জেলা এবং জাতীয়—এই তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের বিজয়ীদের পুরস্কৃত করবে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় প্রথমবারের মতো এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে।