নানা আনন্দায়োজনে রামু প্রেসক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) এ উপলক্ষে বিকালে বর্ণাঢ্য র্যালী এবং রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
রামু প্রেসক্লাবের সভাপতি এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় র্যালী পরবর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আখতারুল আলম, রামু ওলামা পরিষদের সভাপতি ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক এসএম জাফর, মানারাতুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামু শাখার আহবায়ক আহসানুল জোবায়ের, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হোসেন আকাশ, রামু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম টিপু, মাই টিভির কক্সবাজার প্রতিনিধি শাহ আলম, ইসলামী আন্দোলন রামু শাখার সহ সভাপতি ইসমাইল রশিদ আনছারী প্রমূখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- রামু প্রেসক্লাবের সহ সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রাচীন জনপদ রামুর সাংবাদিকতাকে সমৃদ্ধ ও উন্নয়ন ত্বরান্বিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। মানসম্পন্ন লেখনী দিয়ে দেশ ও জনকল্যাণে রামুর সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মানুষের অধিকার রক্ষায় গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে। দেশ ও জনকল্যাণে স্বাধীন ও বস্তুনিষ্ঠু সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রামু প্রেসক্লাবের সহ সভাপতি খালেদ হোসেন টাপু, আল মাহমুদ ভূট্টো ও মুহাম্মদ আবুল মঞ্জুর, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচএম হুমায়ন কবির ও হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খন্দকার, অর্থ সম্পাদক আবুল কাশেম সাগর, দফতর সম্পাদক শওকত ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল শিশির, সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামাল হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, সদস্য মিজানুল হক, এইচএম জয়নাল আবেদীন, মোহাম্মদ মোবারক, কায়েদ আলম কায়ছার, জাবেদুল আনোয়ার, লুৎফুর কবির শিহাব, মো. ইলিয়াছ, সহযোগি সদস্য মামুনুর রশিদ মুন্না, কর্মরত সংবাদকর্মী শাহেদুল ইসলাম রায়হান, উচ্ছ্বাস বড়ুয়া ও মো. শাহারিয়া নাজিম জয়। সভায় সৌদিআরব থেকে মুঠোফোনে শুভেচ্ছা জানান- রামু প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান ও কার্য নির্বাহী সদস্য কপিল উদ্দিন।
বক্তারা আরও বলেন, রামু উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরাসহ জনকল্যাণে পরিচ্ছন্ন সাংবাদিকতায় রামু প্রেসক্লাবের সদস্যরা অগ্রণি ভূমিকা পালন করছে। সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে এ সত্যনিষ্ঠ সাংবাদিকতাকে বিকশিত করতে হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে।