জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার এক দায়িত্বশীল সমাবেশ ২৫ জুলাই সকাল ১০ টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমীন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেছেন, ২০২৪-সালের জুলাই গণ-অভ্যুত্থান আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সংহত করেছে। ফ্যাসিবাদী আমলে আমাদের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। মানবাধিকার কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশকে গুম-খুনের জনপদে পরিণত করেছিল। ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র কে প্রহসনে পরিণত করেছিল। সেই রকম অস্বস্তিকর পরিস্থিতির থেকে জাতিকে মুক্তি দানে আমাদের তরুণ প্রজন্ম জীবন দিয়ে প্রতিহত করেছে। সংহত হয়েছে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব। ফ্যাসিবাদী কাঠামো থেকে দেশ কে রক্ষায় জুলাই সনদের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার সেই গণভোটের ফলাফল কে অবজ্ঞা করে ক্ষমতার জোরে দেশ পরিচালনা করছে। দুর্নীতি, চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এহেন পরিস্থিতি থেকে উত্তরণে আমরা সরকার কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবীর, মাতামুহুরী উপজেলা আমীর ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মহেশখালী উপজেলা দক্ষিণ মাস্টার শামীম ইকবাল, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহসহ উপজেলা সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।