রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ঘিলাতলীতে বাঁকখালী নদীতে বন্ধুদের
সাথে গোসলে নেমে গভীর পানিতে তলিয়ে প্রাণ হারায় এক কিশোর। তার নাম আবু বক্কর(১২)।
সে ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মো:ওসমানের ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার (১৮ অক্টোবর)
দুপুরে বাদে বাঁকখালী নদীর ঘিলাতলী পয়েন্টে।
প্রত্যক্ষদর্শী গৃহিনী জাহেদা বেগম ও স্বজন মোহাম্মদ জাবেদ বলেন,কিশোর আবু বকর পিতার সাথে রোববার স্থানীয় ঘিলাতলী মসজিদে জুহরের নামাজ পড়ে বাড়ি ফিরে। এর পরপর বন্ধুদের সাথে বাকঁখালী নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পরে নদীর পানি তাকে নিচের দিকে নিয়ে গিয়ে একটু গভীর পানিতে ভেসে নিয়ে তলিয়ে যায়। এলাকার অর্ধশত যুবক ও লোক তৎক্ষনাৎ নদীতে নেমে তাকে খুঁজতে থাকে। অন্তত ১ ঘন্টা খুজাঁখুজির পর কয়েক শত গজ দূরে তার সন্ধান মিলে।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় মেম্বার মোহাম্মদ ওসমান গণি ও বিএনপি নেতা নজরুল ইসলাম।
কিশোর আবু বক্করের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। সর্বত্র শোকের ছায়া নেমে আসে।